স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রী পরিবহনের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ১৬:৫০ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২০:০৩

সংসদীয় কমিটির বৈঠক

স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রী পরিবহনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এ সুপারিশ করেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

এদিকে কমিটি প্রকল্পে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে বিদেশি কোম্পানি বা ব্যক্তিকে নিরুৎসাহিত করে দেশীয় অভিজ্ঞতাসম্পন্ন ও যোগ্য কোম্পানি বা ব্যক্তি বাছাইয়ে উৎসাহিতকরণের সুপারিশ করেছে।

কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন, শফিকুল আজম খাঁন, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে লকডাউনের শুরুতে রেল যোগাযোগ বন্ধ করা হয়। পরে মে মাসের শেষ দিকে প্রথমে মালবাহী ও পরে যাত্রীবাহী ট্রেন চালু করা হয়। তবে রেলে যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়। এক্ষেত্রে একটি করে সিট ফাঁকা রেখে যাত্রী বহন করা হয়। পরে লকডাউন শিথিল করে অফিস আদালত খুলে দেওয়া হলে ২৬ সেপ্টেম্বর থেকে আবারও স্বাভাবিক সময়ের মতো যাত্রী বহন শুরু করেছে রেলওয়ে।

এদিকে বৈঠকে রেলওয়ের চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রগতি, সময় ও ব্যয় বৃদ্ধির কারণ সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। এ সময় প্রকল্পের সময় ও ব্যয় যেন বৃদ্ধি না পায়, সেদিকে লক্ষ রেখে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগসহ প্রকিউরমেন্ট ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে কমিটি। 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো