২৪ ঘণ্টায় মৃতদের ৪৮ শতাংশ অন্য রোগে আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ১৭:১৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৭:২৫

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন, রংপুরের ছবি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯ জন। এদের মধ্যে ৯ জন আগে থেকেই অন্যান্য জটিল অসুখে আক্রান্ত ছিলেন। সেই হিসাবে তাদের মধ্যে কোমরবিডিটির হার ৪৭ দশমিক ৩৭ শতাংশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে কোমরবিডিটির সংজ্ঞায় অধিদফতর জানিয়েছে—ডায়াবেটিস, ক্যানসার, হৃদরোগ, উচ্চরক্তচাপ, স্ট্রোক, হাঁপানি, দীর্ঘমেয়াদি কিডনি বা ফুসফুসের রোগ এবং অন্যান্য দীর্ঘ মেয়াদি রোগে আক্রান্তের ইতিহাস থাকলে তা হবে কোমরবিলিটি।

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। তার বয়স ছিল ৭০ এর বেশি। তিনি বিদেশফেরত ছিলেন না, তবে বিদেশ থেকে আসা এক আত্মীয়ের মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন। তিনি আগে থেকেই ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন বলে সেদিন সরকার থেকে জানানো হয়।

গত ২৭ আগস্ট কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কথা উল্লেখ করে।

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বয়স্করা যেকোনও রোগের ক্ষেত্রে সবসময় ঝুঁকিপূর্ণ। তারা আগে থেকেই নানান জটিল রোগে আক্রান্ত থাকেন। তারা ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি, লিভার, হৃদযন্ত্রের সমস্যায় ভোগেন। যে কারণে বয়স্করা স্বাভাবিকভাবেই দুর্বল থাকেন এবং সহজেই কাবু হয়ে যান।’

 

 

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান