বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৭:০০ আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৭:৪০

করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা) বিদেশগামী কর্মীরা এখন থেকে ৩০০ টাকায় করোনা পরীক্ষা করতে পারবেন। সোমবার (২৮ ডিসেম্বর) বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি ৩০০ টাকা পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। তবে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে বিএমইটি প্রদত্ত স্মার্টকার্ড বাহকরা এই সুবিধা পাবেন।

স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য নমুনা পরীক্ষার ইউজার ফি ১,৫০০ টাকার পরিবর্তে শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্টকার্ডধারী বিদেশগামী কর্মীদের জন্য ৩০০ টাকা পুনর্নির্ধারণ করা হলো।

এর আগে বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি কমানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ফি ৩০০ টাকা পুনর্নির্ধারণ করায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি পরিস্থিতি চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশি কর্মীদের বৈদেশিক কর্মসংস্থান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই প্রেক্ষিতে স্মার্টকার্ডধারী বিদেশগামী কর্মীদের কোভিড-১৯ টেস্ট ফি দুই ধাপে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৩০০ টাকা নির্ধারণ করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে ধন্যবাদ জানাই।’

/এসও/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো