বেসরকারি হাসপাতালে সেবার চার্জ নির্দিষ্ট করার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ২০:১৮ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ২০:২৩

ভার্চুয়াল আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চিকিৎসা সেবা দেওয়ার জন্য বেসরকারি হাসপাতালগুলোকে চার্জ নির্দিষ্ট করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘সরকারি সেবার জন্য একটি চার্জ নির্দিষ্ট করা আছে। আমি চাচ্ছি প্রাইভেট হাসপাতালের চার্জও একসঙ্গে বসে ঠিক করে নেওয়া হোক। কারণ সব হাসপাতালের চার্জ এক রকম হবে না। কারণ বিনিয়োগ, মান, সেবাগত পার্থক্য থাকবে। সুতরাং চার্জও ভিন্ন হবে। আমরা বসে ঠিক করে দিলে ভুল বোঝাবুঝিটা হয় না।’

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত  ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুতি’ শীর্ষক সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘আমাদের কাছে অনেক অভিযোগ আসে। আমি অভিযোগ আমলে নেওয়ার চেষ্টা করি। আমি চাই অভিযোগ না আসুক, অভিযোগের সুযোগ দিতে চাই না। অভিযোগের কারণ আমরা দূর করতে চাই। আপনাদের সঙ্গে বসে একসঙ্গে আলোচনা করে সেটা করতে চাই। আশেপাশের দেশেও কিন্তু সেটা হয়েছে। এটা করলে সমস্যা অনেকাংশে কমে যাবে।’      

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার পরীক্ষার ক্ষেত্রেও আমরা চেষ্টা করেছি বেসরকারি খাতকে সহযোগিতা করার জন্য। আমরা শুধু সরকারি পর্যায়ে টেস্ট সীমাবদ্ধ রাখিনি। উন্মুক্ত করে দিয়েছি। যাতে সবাই টেস্টের সুযোগ সুবিধা পায়। বিদেশেগামীদের টেস্ট, অ্যান্টিজেন টেস্টও আমি বেসরকারি খাতে দিয়ে দেবো।’

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি মবিন খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূরসহ বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসও/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো