বাংলাদেশ সময় মতো ভ্যাকসিন পাবে: বেক্সিমকো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২১, ১৬:১৯ আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৬:৫১

সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন পাবার বিষয়ে কোনও অনিশ্চয়তা নেই। আমরা সময় মতো, চুক্তির নির্ধারিত সময়েই করোনার ভ্যাকসিন পাবো বলে জানিয়েছে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করা ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

সোমবার (৪ জানুয়ারি) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা আশা করছি আমাদের অ্যাগ্রিমেন্টে যেভাবে বলা আছে, অ্যাগ্রিমেন্ট অনুযায়ী ভ্যাকসিন পাবো।’

তাদের (সেরাম ইনস্টিটিউট) সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। আজও সেরামের সঙ্গে কথা বলেছি। অ্যাগ্রিমেন্টে যেসব ক্লজ রয়েছে, সেভাবে ভ্যাকসিন আসার কথা, সেভাবেই আমরা ভ্যাকসিন পাবো। তারা আমাদের আশ্বস্ত করেছে।’

কিন্তু ভারত সরকারের নিষেধাজ্ঞার পর সেটা কীভাবে পাওয়া যাবে জানতে চাইলে রাব্বুর রেজা বলেন, ‘ওদের (সেরাম ইনস্টিটিউট) কাছে ইতোমধ্যে ৭০টি দেশ থেকে ভ্যাকসিনের জন্য রিকোয়েস্ট রয়েছে। কিন্তু তারা দেশকে প্রায়োরিটি দিতে চাচ্ছে। অনেক দেশের অনেক বেশি অর্ডার রয়েছে। কোভ্যাক্সেরও রয়েছে অর্ডার। কিন্তু সে তুলনায় আমাদের অর্ডার অনেক কম। তারা বানাবে দুই বিলিয়নের মতো। আমাদের দরকার ৩০ মিলিয়ন। সে হিসাবে এটা তাদের কাছে কিছুই না।’

রাব্বুর রেজা জানান, সেরাম থেকে চুক্তি অনুযায়ী, বাংলাদেশে অনুমোদন পাওয়ার পর এক মাসের মধ্যে আমরা প্রথম লটের ভ্যাকসিন পাবো। ইতোমধ্যে তারা গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদফতরে এ সংক্রান্ত সব কাগজ জমা দিয়েছে।’

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে ভ্যাকসিন সরবরাহের বিষয়ে চুক্তি হয়।

সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশ পর্যায়ক্রমে তিন কোটি ভ্যাকসিন পাবে। এজন্য সরকারের ব্যয় হবে এক হাজার ৫৮৯ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ, ভ্যাকসিন কেনা থেকে শুরু করে মানুষের শরীরে দেওয়া পর্যন্ত এই টাকা প্রয়োজন হবে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় প্রায় ৭৩৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা ছাড় করেছে।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিউমার ধরা পড়ার পর কেমন আছেন শাহনূর, যুক্তরাষ্ট্র থেকে জানালেন নিজেই
টিউমার ধরা পড়ার পর কেমন আছেন শাহনূর, যুক্তরাষ্ট্র থেকে জানালেন নিজেই
মহারাষ্ট্রে ২ লিটার কিং কোবরা সাপের বিষ ও বাঘ-চিতার চামড়াসহ গ্রেফতার ৬
মহারাষ্ট্রে ২ লিটার কিং কোবরা সাপের বিষ ও বাঘ-চিতার চামড়াসহ গ্রেফতার ৬
হেপাটাইটিস শনাক্তকরণে মেডিপ্যাকের সিএমই আয়োজন
হেপাটাইটিস শনাক্তকরণে মেডিপ্যাকের সিএমই আয়োজন
পদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণ
পদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণ
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন