‘পরিবেশ অনুকূলে থাকলে প্রধানমন্ত্রী মার্চে স্কুল খোলার সিদ্ধান্ত নিতে পারেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২১, ১৫:২৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৫:২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিবেশ অনুকূলে থাকলে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মার্চে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

বুধবার (৬ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের ত্রাণ বিতরণ কার্যক্রমে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। আনুষ্ঠানিক বক্তব্যের পর তিনি এ মন্তব্য করেন বলে তার জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বাংলা ট্রিবিউনকে জানান।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কষ্টে আছে। অভিভাবকরাও উদ্বিগ্ন। কিন্তু করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। যদি আগামী মার্চের দিকে পরিবেশ অনুকূলে তাকে তাহলে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এই বন্ধ দফায় দফায় বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। শীতে করোনার দ্বিতীয় ওয়েভ শুরুর পর বিদ্যালয় কবে খুলবে তার সুনির্দিষ্ট কোনও নির্দেশনা দেওয়া হয়নি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, করোনা পরিস্থিতি অনুকূলে না এলে বিদ্যালয় খোলা হবে না। আর সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ফেব্রুয়ারিতে দশম শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনার পরিকল্পনা রয়েছে।

/এমএইচবি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের