প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা, রাজশাহীতে বিমান ওঠা-নামা বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২১, ১৬:৪৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৭:২৫

রাজশাহীতে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান ( মডেল নং- এস টু এএফকে) অবতরণের সময় চাকা ভেঙে হার্ডল্যান্ডিং এর কারণে দুর্ঘটনায় পতিত হয়। শনিবার (৯ জানুয়ারি) ৩টা ৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।  বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে রাজশাহী বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ আছে। রানওয়ে ক্লিয়ার হলে পুনরায় বিমান চলাচল শুরু হবে। রাজশাহীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা

জানা গেছে, অবতরণের সময় প্রশিক্ষণ বিমানের চাকা ভেঙে যায়। প্রশিক্ষণ বিমানের দুই আরোহী গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ইন্সট্রাক্টর ক্যাপ্টেন মশিউর রহমান ও একজন প্রশিক্ষণার্থী অক্ষত আছেন। রাজশাহীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা

রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনের রাজশাহী প্রতিনিধিকে জানান, প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির। রানওয়েতে বিমানটি মুখ থুবড়ে আছে। এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ করছেন। রাজশাহীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা

রাজশাহী এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান (নং-এস২ এএফকে) উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ের মাঝামাঝি স্থানে পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। পরবর্তীতে পুনরায় আকাশে উড্ডয়নের চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি গোড়া থেকে ভেঙে যায়। বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও চালকের আসনে থাকা গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান এবং প্রশিক্ষণার্থী রায়হান গফুর অক্ষত আছেন।

 

 

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম