দেশে কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না: পানিসম্পদ উপমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৩:৪০আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৩:৪০

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘এমন একটা সময় আসবে যখন দেশে কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। সব সরকারি করা হবে। ধাপে ধাপে আমরা এগুচ্ছি।’ সোমবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ‘বিএনপি-জামায়াতের আমলে দিনের পর দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতো। আমাদের চারবারের মেয়াদে কোনও শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ হয়নি। এই সরকারের আমলে সাড়ে ৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। প্রত্যকটি উপজেলায় একটি করে কলেজ ও হাইস্কুল জাতীয়করণ করা হয়েছে। মানুষের বিশ্বাস করে—শেখ হাসিনার হাতে দেশ আর পেছাবে না। বাংলাদেশ একমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ, আর কারো হাতে নয়।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে তিনি বলেন, ‘বিরল নেতা ছিলেন তিনি, কারাগারে থেকেও তাঁর (বঙ্গবন্ধু) নেতৃত্বে, তাঁর নাম নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন। তাঁর আদর্শ সবাইকে ধরে রাখতে হবে।’

সভাপতির বক্তব্য দেন স্বাশিপের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম। আরও বক্তব্য দেন স্বাশিপের নেতাকর্মীরা।

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম