টিকা প্রদানে সুষ্ঠু ব্যবস্থাপনা চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ১৬:৩৫ আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৬:৩৫

করোনাভাইরাসের টিকা প্রদানে সুষ্ঠু ব্যবস্থাপনা চায় সংসদীয় কমিটি। সরকারের নিয়ন্ত্রণ ও নিবিড় ব্যবস্থাপনায় করোনাভাইরাসের টিকা জেলা সরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত সাধারণ মানুষের কাছে যাতে নির্বিঘ্নে পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

বুধবার (১৩ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম. এ. মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, রওশন আরা মান্নান এবং আদিবা আনজুম মিতা।

বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) সেন্টার অব এক্সিলেন্সে পরিণতকরণ প্রকল্পের আওতায় দ্রুত বর্জ্য নিষ্কাশন প্ল্যান্ট পুনস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া ‘এস্টাব্লিশমেন্ট অব ইনস্টিটিউট ফর পেডিয়াট্টিক নিউরো-ডিজঅর্ডার অ্যান্ড অটিজম ইন বিএসএমএমইউ’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ভৌত অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাসহ প্রয়োজনীয় জনবলের সংস্থান করার উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে সারভাইক্যাল ক্যান্সারের ভ্যাকসিন সরকারি ব্যবস্থাপনায় মহিলাদের বিনামূল্যে প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো