দুই মাসে সর্বনিম্ন মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ১৬:৪৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৮:০৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৪ জন। বুধবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত দুই মাসে একদিনে এটাই সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত বছরের ১৪ নভেম্বর করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৯০ জন এবং এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন। আর মোট মারা গেছেন ৭ হাজার ৮৩৩ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৩৩৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭২৭টি। এখন পর্যন্ত ৩৪ লাখ ১ হাজার ৫০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪১ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৫ দশমিক ৬৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ৪৮ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ৪৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৮ জন নারী। এ পর্যন্ত পুরুষ ৫ হাজার ৯৪৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৮৯০ জন।  

গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১০ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রামের ২ জন, সিলেটের ১ জন এবং  খুলনায় ১ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৩ জন এবং বাসায় মৃত্যুবরণ করেন ১ জন । 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম