বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ২৩:৩১আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

প্যারিস চুক্তিতে আবার ফেরত যাওয়ার যে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০৫০ সালের মধ্যে শূন্যদূষণ এবং জলবায়ু পরিবর্তন ঠেকানোর জন্য মার্কিন নেতৃত্ব প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি বাইডেন দিয়েছেন সেটিকেও বাংলাদেশ স্বাগত জানায়। উল্লেখ্য, ২০১৭-এর পহেলা জুন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাইমেট ভালনারেবল ফোরামের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ আশা করে যে প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের পুনঃপ্রবেশের ফলে অন্য দূষণকারী দেশ কার্বন নিঃসরণ কমাবে এবং ক্লিন জ্বালানিতে বিনিয়োগ করবে।

উল্লেখ্য, জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রথম দিন যে কয়েকটি নির্বাহী আদেশ সই করেছেন তার মধ্যে একটি হচ্ছে প্যারিস চুক্তিতে ফেরত যাওয়া সংক্রান্ত।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম