জিপিএ-তে এগিয়ে মেয়েরা  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২১, ১৪:৫৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৪:৫৩

২০২০ সালে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৭ হাজার ২৭৭ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিলেন। সবাই পাস করেছে। এবার শতভাগ পাস হওয়ায় এগিয়ে আছে ছেলেরা। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে মেয়েরা। 

শনিবার (৩০ জানুয়ারি) সকালে  ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এবার শতভাগ পাস করেছেন। জিপিএ ৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী। এবার পাসের হার ও জিপিএ-৫ এর হার বেড়েছে। ২০১৯ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৭৩.৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী। পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী। এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলেরা পেয়েছে ৭৮ হাজার ৪৬৯ জন এবং ৮৩ হাজার ৩৩৮ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছে।   

এবার ঢাকা শিক্ষাবোর্ডে উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ২৬ হাজার ৪১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ শিক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ডে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৯ হাজার ৯৭৬ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৪৩৪ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৩৬৪ শিক্ষার্থী।

যশোর শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২১ হাজার ৫২৮ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ৮৯২ শিক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৯৭ হাজার ৯৬৭ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১২ হাজার ১৪৩ শিক্ষার্থী। বরিশাল শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৬৮ হাজার ৯২০ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৫ হাজার ৫৬৮ শিক্ষার্থী।

সিলেট শিক্ষাবোর্ডে এবার পরীক্ষার্থী ছিলেন ৭৫ হাজার ৩২৩ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ২৪২ শিক্ষার্থী।  দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৮ হাজার ৭৩৫ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ৮৭১ শিক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ৮৪ হাজার ৪০৫ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১০ হাজার ৪০ শিক্ষার্থী।

 এছাড়া, কারিগরি শিক্ষাবোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৩ হাজার ৭৪৬ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ১৪৫ শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৮৮ হাজার ৩০২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ৪৮ শিক্ষার্থী।

/এসও/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের