শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম সংশোধন হচ্ছে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২১, ১৭:০২আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৭:০২

শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে  প্রাথমিক স্কুল শিক্ষকদের ‘ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেইনারদের’  প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়নসহ  কারিগরি ও আইসিটি শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করছে সরকার।’ 

তিনি বলেন,‘ছাত্র-ছাত্রীরা বাধ্যতামূলকভাবে ইংরেজি পড়ছে।  কিন্তু তাদের অনেকে ইংরেজিতে দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে উঠতে শিক্ষক প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ।  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিল যে শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।’

গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘প্রতি জেলায় একটি সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করা হবে। এ জন্য প্রত্যেক স্কুলে দুই জন করে আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম, প্রাথমিক  শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমসহ বৃটিশ কাউন্সিল এবং বৃটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন,  ‘সরকারি স্কুলের ইংরেজি ভার্সন চালু করার জন্য শিগগিরই পাইলটিং শুরু হবে। এরপর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই আমরা এটা শুরু করতে চাই।’

জাকির হোসেন বলেন, ‘ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এক হাজার প্রাথমিক শিক্ষককে ৯টি (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট)  পিটিআই'র মাধ্যমে  ইংরেজিতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।  পর্যায়ক্রমে আরও এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরি পেতে যে ১০ কৌশল জানা জরুরি 
চাকরি পেতে যে ১০ কৌশল জানা জরুরি 
চমক নিয়ে ৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন-১৮ সিরিজ
চমক নিয়ে ৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন-১৮ সিরিজ
তাসকানির নয়নের মণি পাঁচ দ্বীপ, যেখানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও নির্জনতার স্বাদ
তাসকানির নয়নের মণি পাঁচ দ্বীপ, যেখানে মিলবে প্রকৃতি, ইতিহাস ও নির্জনতার স্বাদ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা