চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, রাজারহাটে ৫ দশমিক ৫

সঞ্চিতা সীতু
৩১ জানুয়ারি ২০২১, ১৮:১১আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২০:১৭

চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা আজ রবিবার (৩১ জানুয়ারি। কুড়িগ্রাম জেলার রাজারহাটে আজকে তাপমাত্রা নেমেছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। এর আগে গত ১৯ ডিসেম্বর এই রাজারহাটেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি।

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে হলেও অন্যান্য এলাকার তাপমাত্রাও নিম্নমুখী। রাজশাহীতে আজ তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, ঈশ্বরদীতে ৬ দশমিক ২, সৈয়দপুর ও বদলগাছিতে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এসব এলাকায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রবিবার দেশের ২২ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। আর ১০ ডিগ্রিতে আছে ৪ জেলা, ১১ ডিগ্রির মধ্যে আছে ৬ জেলা।

আবহাওয়া অধিদফতর জানায়, হঠাৎ তাপমাত্রা নেমে যাওয়ায় কুড়িগ্রাম ও রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা,  কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি এবারের শীতে সর্বনিম্ন তাপমাত্রা।  এর আগে ডিসেম্বর মাসে এর কাছাকাছি তাপমাত্রা ছিল।’ তিনি জানান, এ অবস্থা আগামী দুই দিন থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের অনুভূতি একটু বেশিই থাকবে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।’

জানা গেছে, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস,  ময়মনসিংহে ৯ দশমিক ৫, চট্টগ্রামে ১৫ দশমিক ১, সিলেটে ১৩ দশমিক ৫, রংপুরে ৭ দশমিক ২, খুলনায় ১০ এবং বরিশালে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘বছরের শেষ শীত পড়েছে এবার। জাঁকিয়ে বসেছে শীত। এক সপ্তাহ এই তাপমাত্রা থাকবে। আগামী দুই দিন কোনও কোনও এলাকায় আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। এতে শৈত্যপ্রবাহের এলাকার আরও কিছুটা বিস্তার ঘটবে। তবে সপ্তাহ শেষে কিছুটা স্বস্তি মিলতে পারে।’ এ সময় কিছু এলাকায়, বিশেষ করে উত্তরাঞ্চলের কোথাও কোথাও দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে বলে তিনি জানান।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  অপরদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে ।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের