তিস্তা চুক্তির বিষয়টি জোর দিয়ে দিল্লিকে বলেছে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২১, ২১:৪৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২২:২২

আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় তিস্তা চুক্তি স্বাক্ষরের বিষয়ে ঢাকার ইচ্ছার কথা দিল্লিকে জানানো হয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সম্প্রতি দিল্লি সফরকালে এ বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেছেন। গত ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তিনি দিল্লি সফর করেন।

দিল্লি থেকে ফিরে সফর উপলক্ষে রবিবার (৩১ জানুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, ‘তিস্তা চুক্তির বিষয়টি জোর দিয়ে দিল্লিকে বলেছি। একটি পর্যায়ের পর যে আর অগ্রগতি হচ্ছে না, সেটি তাদের জানিয়েছি। আমাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছি, যাতে এটি দ্রুত শেষ হয়।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘ভারতীয় পক্ষ বলেছে, তাদের বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আশ্বস্ত করেছে। তবে এ ধরনের আশ্বাস তারা আগেও দিয়েছে, এবারও দিয়েছে।’

পশ্চিমবঙ্গে আগামী এপ্রিলে নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা জানি যে নির্বাচনের সময় এটি (তিস্তা চুক্তি) ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের অনুষ্ঠান মার্চে এবং তাদের নির্বাচন এপ্রিলে। সেদিক থেকে একটি চ্যালেঞ্জ আছে।’

পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘নির্বাচন সব সময়ই থাকবে এবং সে কারণে যদি আমাদের চাওয়াটা অপূর্ণ থেকে যায়, তবে হতাশা থাকবে। তবে আমরা আশাবাদী থাকতে চাই।’

আরও পড়ুন:

মোদিকে হাসিনার চিঠি, ঢাকা সফরে আসছেন জয়শঙ্কর

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম