শীতে কাঁপছে দেশ, ঢাকায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪১

দেশের বিভিন্ন অঞ্চলে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হচ্ছে। প্রায় সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আজ সোমবার (১ ফেব্রুয়ারি) এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। 

অধিদফতর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, গতকাল রংপুর বিভাগের রাজারহাটে তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫, যা এ মৌসুমে সর্বনিম্ন। এর আগে গত ১৯ ডিসেম্বর রাজারহাটেই ছিল সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে হলেও চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

৬ ডিগ্রিতে আছে রাজারহাট, রাজশাহী, বগুড়া, ঈশ্বরদী ও সৈয়দপুর। ৭ ডিগ্রিতে আছে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, বদলগাছি, তাড়াশ, রংপুর, দিনাজপুর, তেঁতুলিয়া, ডিমলা, যশোর ও বরিশাল। ৮ ডিগ্রিতে আছে টাঙ্গাইল, নিকলি, ময়মনসিংহ, নেত্রকোনা, কুমারখালী ও ভোলা।

৯ ডিগ্রির মধ্যে আছে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী ও খেপুপাড়া। ১০ ডিগ্রির মধ্য রাজধানী ঢাকাসহ সন্দ্বীপ, হাতিয়া, চাঁদপুর, সিলেট ও মোংলা।

এদিকে, তাপমাত্রা নেমে যাওয়ায় নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগসহ সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘এই তাপমাত্রা এবারের শীতের সর্বনিম্ন। এর আগে ডিসেম্বর মাসে এর কাছাকাছি তাপমাত্রা ছিল।’ তিনি জানান, এই অবস্থা আগামী দুই দিন থাকতে পারে। পরশু থেকে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। 

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  অন্যদিকে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

 

 

/এসএনএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম