খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না: হুইপ স্বপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২১

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের একাদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না, বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের এমন অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়া যখন সংসদ নেতা ছিলেন তখন তিনি সংসদে থাকতেন না। উনি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না।’

স্বপন বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে তিনি (হারুনুর রশিদ ) বার বার উচ্চ কণ্ঠ হওয়ার চেষ্টা করেছেন। তাদের সরকারের আমলের ব্যর্থতা ঢাকার জন্য, এই সরকারের সফলতা ম্লান করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি বারবার এবং তাদের অন্য সংসদ সদস্যরাও দুর্নীতির প্রশ্ন তোলেন। দুর্নীতিতে যারা পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন, তাদের মুখে যখন দুর্নীতির অভিযোগ শুনি, তখন হাসি ছাড়া কিছু পায় না।’

তিনি বলেন, ‘আমরা জিয়াউর রহমানকে অসম্মান করার রাজনীতি করি না। আমাদের সুপ্রিম কোর্ট যখন জিয়াউর রহমান সাহেবকে অবৈধ রাষ্ট্রপতি হিসেবে রায় দেয়, তখন আমরা আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে কীভাবে জিয়াউর রহমান সাহেবকে শ্রদ্ধার চোখে দেখবো।’

হুইপ বলেন, ‘টাকা পাচার আর ভোটের গল্প করেন মাননীয় সদস্য। কত টাকা নির্বাচনের আগে লন্ডন পাঠিয়েছে আপনাদের তৃণমূল। যে তৃণমূল জেলা-উপজেলার নেতারা বিএনপিকে ধরে রেখেছেন। বিএনপির জন্য অর্থ ব্যয় করছেন। সংগ্রাম করেছেন। প্রত্যেকটি আসনে একাধিক তৃণমূল নেতার কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করে, আপনার প্রার্থীকে আগেই পঙ্গু করে দিয়েছেন। এদিকে যখন মাঠে খেলতে পারেন না, তখন বলেন এক আসনে তিন প্রার্থী, চার প্রার্থী, সবার কাছ থেকে কালেকশনের টাকা কোথায় গেছে, আমরা টাকার খবর জানি না, সবাই জানে।’

তিনি বলেন,‘বিএনপিকে যদি শক্তিশালী করতে চান। আমরাও চাই শক্তিশালী বিএনপি হোক, শক্তিশালী বিরোধী দল হোক। বিএনপিকে যদি শক্তিশালী করতে চান, যে টাকা লন্ডনে পাচার করেছেন তৃণমূলের পকেট থেকে, ওই টাকা ফেরত দেন। ওই কর্মীই জেগে উঠবে আপনার। টাকা ফেরত না দিয়ে নির্বাচন হবে না। আপনারা নির্বাচনের আগেই মাঠ ছেড়ে দেন। আগেই আপনার প্রার্থীকে সর্বস্বান্ত করে ফেলেন।’

সরকার দলীয় এই হুইপ বলেন, ‘বাংলাদেশ কোভিড মোকাবিলায় যে সাফল্য দেখিয়েছে, সেই সাফল্য বিশ্ব মোড়ল আমেরিকাও দেখাতে পারে নাই। সেই সাফল্য বিশাল জনগোষ্ঠীর দেশ যুক্তরাজ্য দেখাতে পারে নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও দেখাতে পারে নাই।’

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম