বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মনিটরিং সেন্টার পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩১ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩১

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেলগুলোর মান পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) প্রধান কার্যালয়ে সম্প্রতি স্থাপিত মনিটরিং সেন্টার পরিদর্শন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১ ফেব্রুয়ারি) মন্ত্রী মনিটরিং সেন্টার পরিদর্শন করেন।

মনিটরিং সেন্টারের পাশাপাশি স্যাটেলাইটের ভি-স্যাট প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ফোনের বেজ ট্রান্সসিভার স্টেশনে (বিটিএস) সংযোগ স্থাপন, এক টেলিফোন এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে সংযোগ স্থাপন, ভিডিও সার্ভেইলেন্স সিস্টেম পরিচালনা, বিজ্ঞাপন অপসারণ করে বিদেশি টেলিভিশন (ক্লিন ফিড) সম্প্রচারসহ বিএসসিএল’র বেশ কিছু উদ্ভাবনী সেবা মন্ত্রীকে দেখানো হয়।

বিএসসিএল’র সভাকক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বিএসসিএল’র চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠানের জনপ্রিয়তা নিরূপণের জন্য একটি গ্রহণযোগ্য রূপরেখা নিয়ে আলোচনা করেন। এসময় বিএসসিএল’র ব্যবস্থাপনা পরিচালক শাহরীয়ার আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন