সঞ্চয়পত্র থেকে ছয় মাসেই পুরো বছরের ঋণ নিয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২১, ২০:১০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৪

২০২০-২১ অর্থবছরের প্রথম ৬ মাসেই সঞ্চয়পত্র থেকে পুরো বছরের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার কোটি টাকা। প্রথম ৬ মাসেই (জুলাই-ডিসেম্বর) এ ঋণ দাঁড়িয়েছে ২০ হাজার ৪৮৭ কোটি টাকা। জাতীয় সঞ্চয় অধিদফতরের প্রতিবেদনের তথ্য এমনটিই বলছে।

তথ্য অনুযায়ী, গত ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ ছিল ৫ হাজার ৪৩৩ কোটি টাকা। চলতি ২০২০-২১ অর্থবছরের ১ লাখ ৯০ হাজার কোটি টাকার ঘাটতি বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণ লক্ষ্য ধরা হয় ২০ হাজার কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ১০ হাজার ৪৫৫ কোটি ৩০ লাখ টাকা।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৫০৮ কোটি ২২ লাখ টাকার। পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র বিক্রি হয়েছে এক হাজার ৯৩২ কোটি ২০ লাখ টাকার। আর পেনশনার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে এক হাজার ৮১৪ কোটি ৯০ লাখ টাকার।

অধিদফতরের তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছরের প্রথম ৬ মাসে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল ৫ হাজার ৪৩৩ কোটি টাকার। আর চলতি অর্থবছরের একই সময়ে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার ৪৮৭ কোটি টাকা। এক বছরের ব্যবধানে একই সময়ে বিক্রি বেড়েছে ১৫ হাজার ৫৪ কোটি টাকা।

/জিএম/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ