টুঙ্গিপাড়া যাবেন নরেন্দ্র মোদি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, তিনি (নরেন্দ্র মোদি) আগ্রহ প্রকাশ করেছেন টুঙ্গিপাড়ায় যাবেন। এটি নিয়ে কাজ চলছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষ, স্বাধীনতা দিবস ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা সফরে আসবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ২৭ মার্চ।

ভারতের ট্রানজিট বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে যাওয়ার বিষয়ে অনুরোধ করেছি এবং ভারত বিষয়টি বিবেচনা করছে।

তিনি বলেন, আমরা কানেক্টিভিটি চেয়েছি। বলেছি নেপাল ও ভুটানের সঙ্গে কানেক্টিভিটি চাই। বিবিআইএন করেছিলাম এবং ভুটানের জন্য আটকে ছিল। এখন যতদূর হয়েছে ততদূর এটি চালু করবো।

ভারত-মিয়ানমার-থাইল্যান্ড রোডে সংযুক্ত হওয়ার জন্য বাংলাদেশ প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন, এটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে।

/এসএসজেড/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম