মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ভারতীয় দুই সাংবাদিকের স্মৃতিফলক উন্মোচন তথ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৯

বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী পশ্চিমবঙ্গের সাংবাদিক দীপক বন্দোপাধ্যায় ও সুরজিত ঘোষালের স্মৃতিফলক উন্মোচন করেছেন ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (৬ ফেব্রুয়ারি) প্রেস ক্লাব, কলকাতা চত্বরে এ ফলক উম্মোচন করেন তিনি। তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মোচনকালে তথ্যমন্ত্রী এই বীর সাংবাদিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বলেন, ‘রাজনৈতিক সীমারেখায় বিভক্ত করলেও বাংলাদেশ-ভারত দেশ দুটির মানুষের মনকে বিভক্ত করা যায়নি। দু’দেশের এই গভীর সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীকে অবাক করে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে হাঁটছে।’

মন্ত্রীর সফরসঙ্গী তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সারওয়ার কমলসহ ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহম্মদ ইমরান, কলকাতায় উপ-হাইকমিশনার তৌফিক হাসান, প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর ও সচিব কিংশুক প্রামাণিক, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন।

প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর বলেন, ‘তৎকালীন শব্দসৈনিক সাংবাদিকরা না থাকলে ভারত জানতে পারতো না, কী অস্থিরতার মধ্য দিয়ে সেদিনের বাংলাদেশ দিন কাটিয়েছে। আর মুক্তিযুদ্ধে দু’জন নয়, সব মিলিয়ে ১৩ জন সাংবাদিক তাদের জীবন দিয়েছেন, যা নিয়ে প্রেস ক্লাব কলকাতার শতবার্ষিকীতে একটি পুস্তকও প্রকাশ হয়েছে।’

ফলক উম্মোচন শেষে তথ্যমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে যান। এর পরপরই কলকাতার পিয়ারলেস হোটেলে বিশ্বজোড়া বাঙালির বিশ্বমঞ্চ হিসেবে খ্যাত ওয়েবসাইট ‘বাংলা ওয়ার্ল্ড ডট কম’ আয়োজিত মধ্যাহ্নভোজ ও আলোচনায় কলকাতা ও বোম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখার্জিসহ সংগঠনটির সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন ড. হাছান মাহমুদ।

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের