পাঁচ দিনে টিকা নিয়েছেন ৫ লাখ ৪২ হাজার মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৬

দেশে গত পাঁচ দিনে করোনার টিকা নিয়েছেন প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ। জাতীয়ভাবে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয় গত রবিবার (৭ ফেব্রুয়ারি)। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত পাঁচ দিনে দেশে করোনার টিকা নিয়েছেন পাঁচ লাখ ৪২ হাজার ৩০৯ জন। এরমধ্যে তিন লাখ ৮৬ হাজার ৫৭৮ জন পুরুষ এবং এক লাখ ৫৫ হাজার ৭৩১ জন নারী টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, বৃহস্পতিবার পর্যন্ত টিকা নেওয়া মোট ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জনের মধ্যে ঢাকা বিভাগের এক লাখ ৩৯ হাজার ৯৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ হাজার ৮২৮ জন, চট্টগ্রাম বিভাগে এক লাখ ৩০ হাজার ৭৯৪ জন, রাজশাহী বিভাগে ৬৩ হাজার ৬৬৪ জন, রংপুর বিভাগে ৫২ হাজার ২৫৬ জন, খুলনা বিভাগে ৫৯ হাজার ৩৬৯ জন, বরিশাল বিভাগে ২২ হাজার ৬৮১ জন ও সিলেট বিভাগে ৪৭ হাজার ৭২৮ জন টিকা নেন।

এদের মধ্যে টিকা গ্রহণের পর ৩৬৩ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন দুই লাখ চার হাজার ৫৪০ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪০ হাজার ১৫২ জন আর নারী ৬৪ হাজার ৩৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর ৪৬টি হাসপাতালে টিকা নিয়েছেন ২৪ হাজার ৪৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৪২৪ জন, নারী ৮ হাজার ২৯ জন। এরমধ্যে ৮৬ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম