করোনায় আরও ১১ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন এবং শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২৮৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ৩৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৭৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১৩৮টি। এ পর্যন্ত মোট ৩৮ লাখ ৬২ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪১ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৮৭০ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,  গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৩ দশমিক ১৫ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৪ দশমিক ০১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯০ দশমিক ১৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৩ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় মৃত ১১ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ৪ জন নারী। এ পর্যন্ত মোট ৬ হাজার ২৭১ জন পুরুষ এবং ২ হাজার ১৪ জন নারী মৃত্যুবরণ করেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ১১ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন  এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারী ১১ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭ জন, চট্টগ্রামের ১ জন, রাজশাহীর ১ জন, খুলনার ১ জন এবং সিলেটের ১ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেন ১০ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের