বিসিএস ক্যাডারদের কর্মস্থল ‘পবিত্র’ রাখতে বললেন মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:১১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:১১

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, ‘সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন ইবাদতের শামিল। সরকার কর্তৃক অর্পিত দায়িত্বকে পবিত্র দায়িত্ব মনেকরে কর্মস্থলকে পবিত্র রাখতে হবে।’ বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্ত ভবনের সম্মেলন কক্ষে ৩৮তম বিসিএস গণপূর্ত ক্যাডার কর্মকর্তাদের উদ্দেশে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় তিনি এই কথা বলেন।

শরীফ আহমেদ এমপি বলেন, ‘শুধুমাত্র ধর্মীয় উপাসনালয়ে উপাসনার মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যায় না, সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য কর্মস্থলেও সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল থাকতে হয়। দুর্নীতি স্বজনপ্রীতি ও আত্মপ্রীতি অন্তরকে যেমন ছোট করে, তেমনি কর্মস্থলের কর্ম পরিবেশ নষ্ট করে। কর্মস্থলকে তারা নিজ কর্ম দ্বারা করেন কলুষিত।’

নতুন যোগদানকৃতদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাঙ্খিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে আপনাদেরই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এর কোনও বিকল্প নেই।’

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহিদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজি ওয়াসি উদ্দিন, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান এবং নতুন যোগদানকৃত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম