শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৯

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২১ ফেব্রুয়ারি ভার্চুয়ালি এ অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে ‘বাংলা একাডেমি দিবস’ উপলক্ষে একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় ও বাংলা একাডেমি আলাদাভাবে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন আমন্ত্রণপত্রে জানান, আগামী ৮ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেলা আড়াইটা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টায় ভার্চুয়ালি উপস্থিত হবেন এবং অনুষ্ঠান উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উদ্বোধনী দিনের অনুষ্ঠানসূচিতে জানানো হয়, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বেলা আড়াইটায় অতিথিরা আসন গ্রহণ করবেন। বেলা ৩টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত হবেন। বেলা ৩টা ১ মিনিটে জাতীয় সংগীত পরিবেশন করা হবে। ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হবে ৩টা ৬ মিনিটে। এরপর একুশের গান পরিবেশিত হবে ৩টা ৭ মিনিটে।

এরপর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন—মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী প্রবন্ধ উপস্থাপন করবেন। এতে বক্তব্য রাখবেন ইউনেস্কোর ঢাকা অফিসের হেড অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ মিজ বিয়েট্রিস কালডুন।

এরপর সভাপতির ভাষণ দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভাপতির বক্তব্যের পর শিশুরা মাতৃভাষায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করবেন। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করা হবে। সবশেষে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।     

বাংলা একাডেমির কর্মসূচি

এদিকে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

সকাল ১১টায় একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘অমর একুশে বক্তৃতা ২০২১’ এবং ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য-স্মারক তালিকায় ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ: একটি সামাজিক ও যোগাযোগতাত্ত্বিক বিশ্লেষণ’ শীর্ষক একুশে বক্তৃতা দেবেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের