আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটে যেসব সুবিধা পাওয়া যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৭ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৭

আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (আইভিআই) প্রতিষ্ঠা হলে বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন এবং এ সম্পর্কিত গবেষণা কাজে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা পাওয়া যাবে। এতে দেশের ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলোর সক্ষমতাও বৃদ্ধি পাবে। ভ্যাকসিন উৎপাদন প্রয়োগ ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও যুগোপযোগী হবে। এ সব কারণেই আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের (আইভিআই) চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

আনোয়ারুল ইসলাম  বলেন, ‘নতুন আবিষ্কৃত ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে নতুন ভ্যাকসিন উৎপাদন আরও সহজতর হবে। ফলে দেশে স্বল্পমূল্যে ভ্যাকসিন পাওয়া যাবে। আর বাংলাদেশে উৎপাদিত ভ্যাকসিনের বিশ্ব স্বাস্থ্য সংস্থার যোগ্যতা অর্জনের পথও সুগম হবে, যা বিদেশে বাংলাদেশের ভ্যাকসিনের বাজার সম্প্রসারণে সহায়ক হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১৯৯৬ সালের ২৮ অক্টোবর ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) উদ্যোগে দক্ষিণ কোরিয়ার সিউলে একটা আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের চুক্তি হয়েছিল। সেখানে আমরা স্বাক্ষর করি। কিন্তু এটার পূর্ণ সদস্য হওয়ার জন্য আমাদের কেবিনেটের অনুমোদনের দরকার, সেজন্যই এ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।’

তিনি বলেন, ‘যেহেতু বাংলাদেশের ফার্মাসিটিক্যালগুলোর উৎপাদনের মান মোটামুটি মানসম্মত, যা বিশ্বে প্রমাণিত। সুতরাং, এক্ষেত্রে আমরা আশা করছি, খুব শিগগিরই এগুলো অর্জন করতে পারবো। বিশেষ করে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আরও বেশি প্রয়োজন বলে অনুভূত হয়েছে।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী