আজিমপুর কবরস্থানে শায়িত হবেন সৈয়দ আবুল মকসুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৯

দেশের খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সৈয়দ নাসিফ মকসুদ।

তিনি আরও জানান, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তার বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দ নাসিফ মকসুদ বলেন, দুপুর আড়াইটায় বাবার মরদেহ স্কয়ার হাসপাতাল থেকে জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। সেখানে সাংবাদিকরা শ্রদ্ধা জানানোর পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সবার শ্রদ্ধার জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে নাগরিকদের শ্রদ্ধা জানানো শেষে বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

এরআগে, মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দ আবুল মকসুদ রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। স্কয়ারের ইমার্জেন্সি আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফয়সাল হক বলেন, যখন ওনাকে আমরা পাই, ওনার মাঝে জীবনের কোনও চিহ্ন ছিল না। পরে ইসিজিসহ কিছু পরীক্ষা করে নিশ্চিত করা হয়। সন্ধ্যা ৭টা ৯ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

জনপ্রিয় এই কলামিস্ট তার গবেষণাধর্মী প্রবন্ধের জন্য সুপরিচিত। তিনি ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার পান এই লেখক। এখন পর্যন্ত তার ৪০টির বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এরমধ্যে রয়েছে দুটি কাব্যগ্রন্থ, একটি কাব্য সংকলন।

তিনি বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে গবেষণাধর্মী বই লিখেছেন। এরমধ্যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন, কর্মকাণ্ড, রাজনীতি ও দর্শন, সৈয়দ ওয়ালীউল্লাহর জীবন ও সাহিত্য, ভাসানী কাহিনী, স্মৃতিতে সৈয়দ ওয়ালীউল্লাহ, গান্ধী মিশন ডায়েরি, পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ, বিশ্বের শ্রেষ্ঠ দশ দার্শনিক, পথিকৃৎ নারীবাদী খায়রুন্নেসা খাতুন, মোতাহের হোসেন চৌধুরী জীবন ও সাহিত্য, হরিশচন্দ্র মিত্র উল্লেখযোগ্য।

তার প্রবন্ধের বইয়ের মধ্যে যুদ্ধ ও মানুষের মূর্খতা, গান্ধী, নেহরু ও নোয়াখালী, ঢাকার বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথের ধর্মতত্ত্ব ও দর্শন, প্রভৃতি, প্রতীচ্য প্রতিভা, কাজী ইমদাদুল হক রচনাবলি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা, অরণ্য বেতার, বাঙালি জাতি বাঙালি মুসলমান ও বাঙালি জাতীয়তাবাদ, রাজনীতি ও ধর্মীয় রাজনীতি, রবীন্দ্র রাজনীতি উল্লেখযোগ্য।

তিনি অসংখ্য ভ্রমণ কাহিনি লিখেছেন। এরমধ্যে 'এ জার্নাল অব জার্মানি' পাঠক সমাদৃত হয়।

/এসও/টিটি/

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান