কৃষি সম্পর্কিত সরকারি কর্মসূচিতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২২

কৃষি সম্পর্কিত সরকারি যেকোনও কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে সম্পৃক্ত করার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি এ বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে। এছাড়া কৃষি সম্পর্কিত স্থানীয় বিভিন্ন কমিটিতে কৃষি বিষয়ক পদধারী রাজনৈতিক ব্যক্তিত্বকে সম্পৃক্ত রাখার সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ইমাজ উদ্দিন প্রাং, মোসলেম উদ্দিন, মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা।

মাঠ পর্যায় থেকে কৃষি উৎপাদন ও মজুদ সম্পর্কিত সঠিক তথ্য পাওয়ার লক্ষ্যে মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

চালের আমদানি নির্ভরতা কমাতে আউশের বিভিন্ন ভ্যারাইটি উৎপাদন ও গবেষণার জন্য বৈঠকে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের