টিকা নিয়েছেন ৩২ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৭৫৪ জনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ১৮:৪১ আপডেট : ০১ মার্চ ২০২১, ১৮:৪১

গত ৭ ফেব্রুয়ারি দেশে জাতীয়ভাবে শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি।  এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ মানুষ। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৭৫৪ জনের। পার্শ্বপ্রতিক্রিয়া বলতে স্বাস্থ্য অধিদফতর সামান্য জ্বর, গা ব্যথা, গলা ব্যথা, দুর্বলতা, টিকা দেওয়ার স্থান ফুলে যাওয়া বা লাল হওয়াকে বুঝিয়েছে।

আজ সোমবার ( ১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মোট টিকা নেওয়া ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জনের মধ্যে পুরুষ ২০ লাখ ৮১ হাজার ৮১৬ জন আর নারী ১১ লাখ ৪৫ হাজার ৯ জন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি শুক্রবার এবং জাতীয়ভাবে ঘোষিত ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত হচ্ছে।

আজ সোমবার টিকা নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৩০০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৯ হাজার ৬৩৫ জন আর নারী ৪৬ হাজার ৬৬৫ জন।

মোট টিকা নেওয়া ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে আছেন নয় লাখ ৮৪ হাজার ৪৮৮ জন, তাদের মধ্যে পুরুষ ছয় লাখ ৪২ হাজার ৪৯৩ জন আর নারী তিন লাখ ৪১ হাজার ৯৯৫ জন। ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন  এক লাখ ৩৯ হাজার ২৮ জন, তাদের মধ্যে পুরুষ ৮৭ হাজার ৫৩৭ জন আর নারী ৫১ হাজার ৪৯১ জন। চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন সাত লাখ চার হাজার ৫৯৯ জন, তাদের মধ্যে পুরুষ চার লাখ ৫৮ হাজার ১৬৯ জন আর নারী দুই লাখ ৪৬ হাজার ৪৩০ জন। রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন তিন লাখ ৫৫ হাজার ৩৮১ জন, তাদের মধ্যে পুরুষ দুই লাখ ২৭ হাজার ২৭২ জন আর নারী এক লাখ ২৮ হাজার ১০৯ জন; রংপুর বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৯৩ হাজার ৪২৬ জন, তাদের মধ্যে পুরুষ এক লাখ ৮৮ হাজার ৭২৮ জন আর নারী এক লাখ চার হাজার ৬৯৮ জন। খুলনা বিভাগে টিকা নিয়েছেন চার লাখ ৯০৬ জন, তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৩ হাজার ৪২ জন আর নারী এক লাখ ৪৭ হাজার ৮৬৪ জন। বরিশাল বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৩১ জন, তাদের মধ্যে পুরুষ ৯৯ হাজার ৭৯৫ জন আর নারী ৫২ হাজার ১৩৬ জন আর সিলেট বিভাগে মোট টিকা নিয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬৬ জন, তাদের মধ্যে পুরুষ এক লাখ ২৪ হাজার ৭৮০ জন আর নারী টিকা নিয়েছেন ৭২ হাজার ২৮৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৪ লাখ ১৩ হাজার ৮৯২ জন।

 

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী