সব উপজেলায় হবে কমিউনিটি ভিশন সেন্টার: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ১৪:২৩আপডেট : ১১ মার্চ ২০২১, ১৪:২৩

চোখের চিকিৎসায় দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে কমিউনিটি ভিশন সেন্টার গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পাঁচ বিভাগের আওতাধীন ২০ জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টার’ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, অন্ধ জনে আলো দেওয়ার চেয়ে বড় কাজ হতে পারে না। অন্ধত্ব মানুষের জীবনকে অর্থহীন করে দেয়। মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা সেবা দিতে কাজ করছি। শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, জাতির পিতার কন্যা হিসেবেও মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। সে দায়িত্ববোধের জায়গা থেকেই এটা করছি।

এসময় তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় ‘কমিউনিটি ভিশন সেন্টার’ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলাম। পরে ২০০১ সালে বিএনপি এসে এগুলো নষ্ট করেছে।

সরকার প্রধান বলেন, জন্মান্ধতা দূর করার জন্য প্রসূতি মাকে চিকিৎসা দেওয়া শুরু করেছি। প্রসবের আগে ইনজেকশন দিয়ে দেওয়া হয়। এ কারণে এখন সেটার ভালো রেজাল্ট পাচ্ছি। জন্মান্ধ হওয়ার হার কমেছে। এছাড়াও ভিটামিন-এসহ নানা টিকা দিয়ে রোগ যাতে না হয়, সে ব্যবস্থা করছি। যক্ষ্মাসহ নানা রোগ হলেও চিকিৎসার ব্যবস্থা করছি।

অনুষ্ঠোনে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, ন্যাশনাল আই কেয়ারের পরিচালক প্রফেসর ডা. গোলাম মোস্তাফা, স্বাস্থ্য বিভাগের সচিব আবদুল মান্নান।

একই সঙ্গে রংপুরের পীরগঞ্জ উপজেলা, চাপাইনবাগঞ্জের নচোল উপজেলা ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপকারভোগীরা এতে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার শ্বশুরবাড়ি পীরগঞ্জে চক্ষু চিকিৎসা নিয়েছেন এমন উপকারভোগীর সঙ্গে কথা বলেন। সেই উপকারভোগী প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমার স্বামী সেন্টার থেকে অপারেশন করে কালো চশমা পেয়ে অনেক সুস্থ আছেন।’

এসময় প্রধানমন্ত্রী তাদের করোনায় স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানান।

আরও পড়ুন:

‘দেশের মানুষ চিকিৎসা পাবে না, তা হতে পারে না’
/এমএইচবি/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম