শনাক্ত বাড়ছেই, ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২১, ১৬:০৪আপডেট : ১২ মার্চ ২০২১, ১৭:০১

করোনা শনাক্তের হার আবারও বাড়ছে। শুক্রবার (১২ মার্চ) করোনা শনাক্ত আবারও হাজারের ঘরে পৌঁছেছে। সর্বশেষ গত ১০ জানুয়ারি করোনা শনাক্ত ছিল এক হাজার ৭১ জন। ১০ মার্চ ছিল এক হাজার ১৮ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬ জনে।   

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে এক হাজার ৬৬ জন। আর মারা গেছেন ১৩ জন। আর এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন। মারা গেছেন ৮ হাজার ৫১৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭৮২টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১১১টি। এখন পর্যন্ত ৪২ লাখ ১৬ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৫২ জন, এখন পর্যন্ত সুস্থ ৫ লাখ ৯ হাজার ১৭২ জন।

তারা আরও জানায়, শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯১.৭১ শতাংশ এবং মারা গেছে ১.৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১২ জনই পুরুষ এবং একজন নারী। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৪৪২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭৩ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ষাটোর্ধ্ব ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন এবং ৩১-৪০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে ৩ জন এবং বরিশালে একজন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১২ জন এবং একজন বাড়িতে মারা গেছেন।

/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম