স্মৃতিসৌধ ও ৩২ নম্বরে মালদ্বীপের প্রেসিডেন্টের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২১, ১২:০৭আপডেট : ১৭ মার্চ ২০২১, ১২:০৭

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীয় অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। বুধবার (১৭ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে শ্রদ্ধা নিবেদনের সময় তার স্ত্রী ফাজনা আহমেদও ছিলেন।

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার পর মালদ্বীপের প্রেসিডেন্ট এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি বকুল ফুল গাছের চারা রোপণ করেন।

এর আগে সাড়ে ৮টার দিকে  মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে থেকে তিনি সড়ক পথে সরাসরি চলে যান সাভারে। স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে মালদ্বীপের প্রেসিডেন্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের উদ্দেশে রওনা হন।

মালদ্বীপের প্রেসিডেন্ট আজ বিকেলে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে বক্তব্য দেবেন।

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান