স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে সীমিত আকারে স্বাধীনতা দিবস পালনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ২১:২৮আপডেট : ২৩ মার্চ ২০২১, ২১:২৮

স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত আকারে আগামী ২৬ মার্চ সারাদেশে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ পালনের নির্দেশ দিয়েছে সরকার। বিভাগ, জেলা, উপজেলা সদরে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার, বিএনসিসি, বয় স্কাউট, গার্ল গাইড -এর সমন্বয়ে কুচকাওয়াজ আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় গত ২২ মার্চ স্বাক্ষরিত সংশোধিত কর্মসূচি প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।  কর্মসূচি অনুযায়ী, মাস্ক পরিধানসহ অন্যান্য কর্মসূচি সীমিত আকারে বাস্তবায়ন করতে হবে।  সরকারের মন্ত্রণালয়/বিভাগ, দফতর, পরিদফতর, অফিস-আদালতসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয় কর্মসূচির আলোকে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সীমিত আকারে নৌকা বাইচ/কাবাড়ি ফেডারেশনের ব্যবস্থাপনায় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করতে হবে। ঢাকায় নির্দিষ্ট স্থানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ আনসার ও ভিডিপির বাদকদল মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে বাধ্য পরিবেশন করবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণযোগাযোগ অধিদফতর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত নাট্যমঞ্চে (অ্যাম্পিথিয়েটার) থেকে ভ্রাম্যমাণ ট্রাকে রাজধানীর বিভিন্ন এলাকায় এবং সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত নৌপথে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে সংগীত পরিবেশন করবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

চট্টগ্রাম, খুলনা, ও মোংলা বন্দর, পায়রা বন্দর ঢাকার সরদঘাট, নারায়ণগঞ্জের পাগলা, বরিশালের চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌ-বাহিনী ও কোস্ট গার্ডের জাহাজগুলো বিকাল ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে।

জেলা ও উপজেলা সদরে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান করা, অনলাইনভিত্তিক মাধ্যমে জাতীয় ও জেলা পর্যায়ে নারীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, বাংলাদেশ শিশু একাডেমি নির্ধারিত সময়ে অনলাইন/ইমেইল/ডাকযোগে/ভার্চুয়াল মাধ্যমে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে জেলা এবং উপজেলা পর্যায়ে ফুটবল প্রদর্শনী ম্যাচ ও দেশিয় খেলার আয়োজন, ক্রিকেট, ভলিবল ম্যাচের আয়োজন করতে হবে।

বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় জাদুঘর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি, বিরিশিরি (নেত্রকোনা), মনিপুরি একাডেমি, মুক্তিযুদ্ধ যাদুঘর, বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদ, ছায়ানট, উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বুলবুল একাডেমি ইত্যাদি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক জেলা ও উপজেলা পর্যায়ে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।

মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে  সিনেমা হলগুলোয় বিনা টিকেটে ছাত্র-ছাত্রীদের জন্য চলচ্চিত্র প্রদর্শনী এবং জেলা ও উপজেলা পর্যায়ে মিলনায়তনে, উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করতে হবে। 

 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের