সরকারি হাসপাতালে আইসিইউ ফাঁকা মাত্র ৩টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২১, ১৮:২৩আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৮:২৩

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯০৮ জন, যা কিনা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২ জুলাই স্বাস্থ্য অধিদফতর চার হাজার ১৯ জনের শনাক্ত হবার খবর জানিয়েছিল। করোনা মহামারিতে সেটাই ছিল একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন।

রোগী সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে সাধারণ বেড ও নিবিড় পরিচর্যা কেন্দ্র ( আইসিইউ) সংকট প্রবল আকার ধারণ করেছে।

স্বাস্থ্য অধিদফতরের রবিবার ( ২৮ মার্চ) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, রাজধানী ঢাকায় অধিদফতরের তালিকাভুক্ত ডেডিকেটেড হাসপাতালগুলোতে আইসিইউ ফাঁকা রয়েছে মাত্র তিনটি। বাকিগুলোতে রোগী ভর্তি।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ১৬টি বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০টি বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০টি বেড, মুগদা জেনারেল হাসপাতালের ১৯টি বেড এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৬টি বেডের সবগুলোতে রোগী ভর্তি আছেন।

কেবলমাত্র শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬টি বেডের মধ্যে একটি, সরকারি কর্মচারী হাসপাতালের ছয়টি বেডের একটি আর রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫টি বেডের মধ্যে একটি বেড ফাঁকা রয়েছে।

অধিদফতরের তালিকাভুক্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সরকারি কর্মচারী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হলেও সেখানে করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ বেড নেই।

অর্থাৎ, রাজধানী ঢাকায় করোনা আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত ১০৮টি বেডের মধ্যে রোগী ভর্তি আছেন ১০৫ জন আর বেড ফাঁকা রয়েছে মাত্র তিনটি।

অপরদিকে, অধিদফতরের তালিকাভুক্ত বেসরকারি ১০টি হাসপাতালে আইসিইউ রয়েছে ১৮৮টি, তার মধ্যে রোগী ভর্তি আছেন ১৪৫ জন। অর্থাৎ বেড ফাঁকা রয়েছে মাত্র ৪৩টি।

রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের জন্য থাকা মোট ২৯৬টি আইসিইউর মধ্যে রোগী ভর্তি আছেন ২৫০ জন আর বেড ফাঁকা রয়েছে মাত্র ৪৬টি। 

অপরদিকে, চট্টগ্রামের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ রয়েছে ৫১টি, তাতে রোগী ভর্তি আছেন ২৬ জন আর বেড ফাঁকা রয়েছে ২৫টি।

আর সারাদেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য মোট আইসিইউ রয়েছে ৫৭৮টি আর তাতে রোগী ভর্তি আছেন ৩৫৮জন। বেড ফাঁকা রয়েছে ২২০টি।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম