বইমেলা চলবে সাড়ে তিন ঘণ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২১, ১৫:৩৫আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৬:১১

অমর একুশে বইমেলা ২০২১-এর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বিকাল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। আজ বুধবার (৩১ মার্চ) থেকেই এই সময়সূচি কার্যকর হবে। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এই পরিবর্তন আনা হয়েছে।

বাংলা একাডেমির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (জনসংযোগ) অপরেশ কুমার ব্যানার্জি এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত সোমবার (২৯ মার্চ) করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ১৮ দফা নির্দেশনার ভিত্তিতে অমর একুশে বইমেলার সময় এক ঘণ্টা কমানো হয়। ফলে রাত ৮টা পর্যন্ত মেলা চলছিল।

করোনা মহামারির কারণে এবার ‘অমর একুশে বইমেলা’র ৩৭তম আসর ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হয় গত ১৮ মার্চ। এই মেলা চলার কথা ১৪ এপ্রিল পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছিল। এখন সময় কমলো।

আরও পড়ুন- 

বইমেলার সময় কমলো

মহামারিকালের সর্বোচ্চ শনাক্ত

করোনা সংক্রমণ রোধে সরকারের ১৮ দফা নির্দেশনা

/ইউআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম