বইমেলার সময় কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ২০:২৯আপডেট : ২৯ মার্চ ২০২১, ২১:৫৬

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ১৮ দফা নির্দেশনার ভিত্তিতে অমর একুশে বইমেলার সময় এক ঘণ্টা কমানো হয়েছে। সোমবার (২৯ মার্চ) অমর একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য দিয়েছেন। ফলে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

এর আগে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৮ দফা নির্দেশনার বিষয়ে জানানো হয়। সেখানে বলা হয়, পর্যটন/বিনোদন কেন্দ্র সিনেমা হল/থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে। সব ধরনের জনসমাগম (সামাজিক/ রাজনৈতিক/ ধর্মীয়/ অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো। করোনাকালের বইমেলা (ছবি: ফোকাস বাংলা)

বইমেলার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে জালাল আহমেদ বলেন, ‘আপাতত আমরা মেলা এক ঘণ্টা কমিয়ে এনেছি। রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। পরবর্তীতে সিদ্ধান্তে নতুন কিছু যোগ হলে জানানো হবে।’

তিনি বলেন, ‘মেলায় এমনিতেই লোকসমাগম কম। সোমবার ক্রেতা থেকে বিক্রেতা বেশি। এখান থেকে সংক্রমণের খুব বেশি শঙ্কা নেই। এরপরও উচ্চপর্যায় থেকে যদি কোনও সিদ্ধান্ত আসে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।’

করোনা মহামারির কারণে এবার ‘অমর একুশে বইমেলা’র ৩৭তম আসর ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হয় গত ১৮ মার্চ। এই মেলা চলার কথা ১৪ এপ্রিল পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা এবং অন্যান্য দিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছিল। এখন সময় কমিয়ে রাত ৮টা পর্যন্ত করা হলো।

আরও পড়ুন- 

মহামারিকালের সর্বোচ্চ শনাক্ত

করোনা সংক্রমণ রোধে সরকারের ১৮ দফা নির্দেশনা

/ইউআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের