ঢাকায় আসছেন জন কেরি

শেখ শাহরিয়ার জামান
৩১ মার্চ ২০২১, ১৯:০০আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৯:২২

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন কেরি ঢাকায় আসছেন। আগামী ৯ এপ্রিল তিনি ঢাকায় আসবেন। আগামী ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু শীর্ষ সম্মেলনের আগে এই সফরে আসছেন কেরি।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বুধবার (৩১ মার্চ) বাংলা ট্রিবিউনকে বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আছি।

এর আগে কেরির সঙ্গে দুদফা কথা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যান, জলবায়ু বিষয়ে তার সঙ্গে আমরা কথা বলবো। বাংলাদেশের পক্ষ থেকে কী কী বিষয়ে জোর দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রতি বছর ১০ হাজার কোটি ডলারের বৈশ্বিক তহবিল গঠন করার জন্য আহ্বান জানাবো।

তিনি বলেন, আমরা বলবো প্রতিটি দেশ যেন কার্বন নিঃসরণ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কমিয়ে আনে। জলবায়ু পরিবর্তনের কারণে ভঙ্গুর দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম জানিয়ে তিনি বলেন, পৃথিবী আমাদের একমাত্র আবাসস্থল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটিকে আমাদের রক্ষা করতে হবে। উন্নত বিশ্বের সম্পদ অপব্যবহারের কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে তাদের উচিত এই বোঝার কিছু অংশ বহন করা।

উন্নত বিশ্বের শিল্পায়ন ও সম্পদ অপব্যবহারের কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনে কোনও ধরনের প্রভাব না রাখার পরেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হার্টের সমস্যা থাকলে বিমানে ওঠার আগে যে বিষয়গুলো জানা জরুরি
হার্টের সমস্যা থাকলে বিমানে ওঠার আগে যে বিষয়গুলো জানা জরুরি
নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এআই নিষিদ্ধ করলেন মামদানি
নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এআই নিষিদ্ধ করলেন মামদানি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দশ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দশ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন 
জান্নাতুন নূর সাইমুমের অনলাইন একক চিত্রকর্ম প্রদর্শনী ‘বোধ’
জান্নাতুন নূর সাইমুমের অনলাইন একক চিত্রকর্ম প্রদর্শনী ‘বোধ’
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা