কোয়ারেন্টিনে বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২১, ১৪:১১ আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৪:১১

করোনা আক্রান্তদের কোয়ারেন্টিন করার জন্য দেশের তিনটি সরকারি প্রতিষ্ঠানকে তিন কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিমান বন্দর স্বাস্থ্য কেন্দ্রকে এ বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্যসেবা বিভাগ।

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধে সঙ্গনিরোধের (কোয়ারেন্টাইন) জন্য এই তিন প্রতিষ্ঠানের অনুকূলে এই অর্থ বরাদ্দ দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের বাজেট শাখা থেকে পাঠানো হয়েছে। বরাদ্দ দেওয়া চিঠিতে বলা হয়েছে, চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ সচিবালয় অংশ সঙ্গনিরোধক ব্যয় খাতে বরাদ্দকৃত ১০০ কোটি টাকার অব্যয়িত অর্থ থেকে স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক অনুযায়ী তিন কোটি ৫৩ লাখ ১৩ হাজার ২০৬ টাকা পুনঃউপযোজনপূর্বক বরাদ্দ দেওয়া হলো।

এর মধ্যে বিমান বন্দর স্বাস্থ্য কেন্দ্র ১৫ লাখ ৪৫ হাজার ৩০৬ টাকা, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল তিন কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা (২০২০ সালের জুলাই পর্যন্ত হোটেল ভাড়া, দৈনিক ভাতা, পরিবহন ব্যয় ও অন্যান্য), ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ১০ লাখ ৯২ হাজার টাকা (২০২০ সালের জুলাই পর্যন্ত হোটেল ভাড়া, দৈনিক ভাতা, পরিবহন ব্যয় ও অন্যান্য) বরাদ্দ পেয়েছে।

চিঠিতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফদের খাবার বাবদ দাবিকৃত ১৪ লাখ ৯৯ হাজার টাকার পূর্ণাঙ্গ হিসাব দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক