শনাক্তের রেকর্ড আবার ভাঙলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২১, ১৫:৫৮ আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৬:৪১

দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন সাত হাজার ৬২৬ জন, যা একদিনে এযাবৎকালের সর্বোচ্চ। এ সময়ে মারা গেছেন ৬৩ জন। মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়। এদিন ৬৬ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এর আগে গত বছরের ৩০ জুন সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরের সব রেকর্ড ভেঙে গত ২৯ মার্চ করোনা শনাক্ত হন পাঁচ হাজার ১৮১ জন। সেই রেকর্ড ভেঙে আবার ৩১ মার্চ শনাক্ত হন পাঁচ হাজার ৩৮৫ জন। ১ এপ্রিল শনাক্তের সংখ্যা দাঁড়ায় ছয় হাজার ৪৬৯ জন। ২ এপ্রিল আবারও আগের রেকর্ড ভেঙে শনাক্ত দাঁড়ায় ছয় হাজার ৮৩০ জনে। এরপর ৪ এপ্রিল একদিনে শনাক্ত দাঁড়ায় সাত হাজার ৮৭ জন। গতকাল আগের রেকর্ড ভেঙে শনাক্ত হয় সাত হাজার ২১৩ জন। এরপর আজ দেশের ইতিহাসে আবার সর্বোচ্চ শনাক্ত পাওয়া গেলো।

দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত ছয় লাখ ৫৯ হাজার ২৭৮ জন। মোট মৃত্যু ৯ হাজার ৪৪৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৫৬ জন। এখন পর্যন্ত সুস্থ পাঁচ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৪ হাজার ৬৬৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৩০টি। এখন পর্যন্ত ৪৮ লাখ ৮২ হাজার ৫৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ২২ দশমিক শূন্য ২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮৫ দশমিক ১৯ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং নারী ২৪ জন। এখন পর্যন্ত পুরুষ সাত হাজার ৮২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন দুই হাজার ৩৬৫ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ওপরে ৪০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন  মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৪১ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে চার জন, খুলনায় দুই জন, বরিশালে এক জন, ময়মনসিংহে দুই জন এবং সিলেটে তিন জন।

২৪ ঘণ্টায় ৬৩ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক