আরেকটু পরিকল্পনা করে নতুন নির্দেশনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৬:৩৪আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৬:৩৪

কঠোর বিধিনিষেধ দিয়ে চারদিনের মাথায় শপিং মল, দোকানপাট বন্ধসহ বেশকিছু নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে সরকার। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির সময় এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আরেকটু পরিকল্পনা করে আগামী রবিবার নাগাদ নতুন করে নির্দেশনা জারি করা হতে পারে। নিশ্চয় আমাদের ভিন্ন কিছু পরিকল্পনা আছে। প্রধানমন্ত্রী সব বিষয়ে নতুন করে নির্দেশনার কথা ভাবছেন।

১১ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা থাকার পরেও কেন দোকানপাট খুলে দেওয়া হলো- এমন প্রশ্নে তিনি বলেন, কয়দিন ধরে দোকান খুলে দিতে মালিক কর্মচারীরা রাস্তায় বিক্ষোভ করছিলেন। তাদের এই বিক্ষোভ তাদেরই নিয়ন্ত্রণে থাকছে না। একটি অসাধু চক্র সেই বিক্ষোভের ফায়দা হাসিলের চেষ্টা করছিলো বলে আমরা দেখেছি। এমন পরিস্থিতিতে আসলে দোকান শপিং মল না খুলে দিয়ে উপায় ছিল না। তবে অন্যান্য বিধিনিষেধগুলো আগের মতোই থাকবে। আর দোকান বা শপিংমলে প্রত্যেক ক্রেতা বিক্রেতার স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সেসব কেউ মানছেন কিনা সেটাও মনিটরিং করা হবে।

বৃহস্পতিবার সকালে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার (৯ এপ্রিল) থেকে দেশের সব দোকানপাট, শপিংমল ও বিপণি বিতানগুলো খুলে দেওয়া হলো। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্য বিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব শপিংমল, দোকানপাট ও বিপণি বিতানগুলো খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা।

 

/ইউআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি