বিদেশে সেমিস্টার ফি পাঠানো যাবে সেপ্টেম্বর পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১৮:২৫আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৮:২৫

বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার জন্য সেমিস্টার ফি পাঠানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়েছে, দুটি সেমিস্টার ও সেশনের জন্য প্রয়োজনীয় ফি বাবদ অর্থ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাঠানো যাবে। এর আগে, করোনা প্রাদুর্ভাবের কারণে গত বছরের আগস্ট মাসে দুটি সেমিস্টার/সেশনের জন্য প্রয়োজনীয় অর্থ প্রেরণের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যা চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর ছিল। 

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলছেন, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থী কোভিডের কারণে বিদেশ যেতে পারছেন না। তারা অনলাইনে পড়ালেখা করছেন। এরূপ পরিস্থিতিতে দুটি সেমিস্টার/সেশনের ব্যয় নির্বাহের সুবিধা লেখাপড়া অব্যাহত রাখতে সাহায্য করবে।

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের