অশোভন আচরণের দায়ে উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ২২:০৭আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:০৭

বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ এবং উপজেলার সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অনাস্থা প্রস্তাবের কারণে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দ উপজেলার কর্মরত বিভিন্ন দফতরে কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন এবং তার বিরুদ্ধে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনাস্থা প্রস্তাব আনেন। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং যেহেতু তিনি উপজেলা চেয়ারম্যান পদে থাকলেও উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হতে পারে যা সঠিকভাবে উপজেলা পরিষদের কার্যক্রম বাস্তবায়নে অচলাবস্থার সৃষ্টি ও জনস্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেহেতু সরকার জনস্বার্থে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এমতাবস্থায় ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন (২০১১ সালের সংশোধিত উপজেলা পরিষদ সংশোধন আইন) অনুযায়ী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করার জন্য উপজেলা পরিষদের আর্থিক ক্ষমতা দেওয়া হলো।

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ