খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারিসহ ৬ নির্দেশনা

খাগড়াছড়ি প্রতিনিধি
২৬ জুন ২০২৫, ১০:২৫আপডেট : ২৬ জুন ২০২৫, ১০:৫৬

সারা দেশের ন্যায় বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে খাগড়াছড়ি জেলার ১৫টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। চলতি বছর খাগড়াছড়িতে ৮১৪৪ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। 

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকল মুক্ত রাখতে জেলা প্রশাসন থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে ১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে, পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশের সকল ফটোকপির মেশিন বন্ধ রাখতে হবে, পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে, কোভিড-১৯ প্রতিরোধে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান করতে হবে, পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে ও ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কেউ নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। 

/এফআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি