বীর মুক্তিযোদ্ধারা পাবেন ডিজিটাল সনদ ও স্মার্ট পরিচয়পত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১৬:৩৯আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৬:৩৯

সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য ডিজিটাল সনদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল স্মার্ট আইডি কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এরই মধ্যে এসব আইডি কার্ড তৈরিতে সক্ষম প্রতিষ্ঠানে কাছে দরপত্র আহবান করে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দরপত্র বিক্রি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রথম ধাপে এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করেছে। তারা সবাই এসব কার্ড পাবেন।

সব মিলিয়ে বীর মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা হতে পারে এক লাখ ৭০ হাজার- এমন তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

তিনি জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি থেকে মুক্তি দিতেই ডিজিটাল সনদ ও স্মার্ট পরিচয়পত্র দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই এ কাজ আমরা শেষ করতে পারবো।

/এসআই/এমআর/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে আরেক মুক্তিযোদ্ধাকে সংগঠন থেকে বহিষ্কার
জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম