‘বারবার বেড বাড়িয়ে রোগী সামাল দেওয়া যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ১৪:৫৩ আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৪:৫৩

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা আড়াই হাজার বেড থেকে অল্প সময়ের মধ্যে সাত হাজার বেডে উন্নীত করেছি। যার ফলে ১০ গুণ রোগীও আমরা সামাল দিতে সক্ষম হয়েছি। কিন্তু বারবার এটা সম্ভব হবে না।’

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ভার্চুয়াল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সংক্রমণের হার সাত-আট শতাংশে নেমে গিয়েছিল। দৈনিক ৩০০-৩৫০ শনাক্ত হতো। হঠাৎ করে সেটা সাত হাজারে উঠে গেলো কীভাবে? ১০০’র বেশি মৃত্যু হলো কী করে। এগুলো দেখার বিষয় আছে। করোনার এই ঢেউ আসলো কীভাবে, কারা এই ঢেউ আনলো? আমরা যদি এটা চিহ্নিত না করি তাহলে আবার তৃতীয় ঢেউয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আবার তৃতীয় ঢেউ দ্বারা আমরা আক্রান্ত হতে পারি। সেদিকে খেয়াল রাখতে হবে যাতে তৃতীয় ঢেউ না আসে।’   

মন্ত্রী বলেন, ‘এই যে আমরা বেসামাল ঘোরাঘুরি করলাম, বিভিন্ন জায়গায় গেলাম, মাস্ক পরলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না, যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো। একই কাজ যদি আমরা আবার করি তাহলে তৃতীয় ঢেউ চলে আসবে। আমরা কতো চিকিৎসা দেবো, কতো বেড বাড়াবো, কতো হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা দেবো, কতো অক্সিজেনের ব্যবস্থা করবো? হাসপাতালের বেড তো রাতারাতি বাড়ানো যায় না। আমাদের সবাইকে সচেতন হতে হবে।‘   

ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ মিয়া, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক খলিলুর রহমান প্রমুখ।

 

/এসও/এফএস/
সম্পর্কিত
দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান  
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান  
রিকশায় চড়ে ঢাকা ঘুরলেন ওটিলিয়া, বিদায়ের আগে বললেন যা
রিকশায় চড়ে ঢাকা ঘুরলেন ওটিলিয়া, বিদায়ের আগে বললেন যা
দোকান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ
দোকান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনীতি গবেষণা সম্মেলন’
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনীতি গবেষণা সম্মেলন’
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা