অক্সিজেন সরবরাহ নিশ্চিতে আগাম ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২১, ২৩:২৪আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২৩:২৫

ভারতে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির হাসপাতালগুলোতে অতি প্রয়োজনীয় অক্সিজেনের সংকট দেখা দিয়েছে অধিক রোগীর কারণে। এই প্রেক্ষাপটে সতর্কতা হিসেবে বাংলাদেশ অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য আগাম ব্যবস্থা নিচ্ছে।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সোমবার (২৬ এপ্রিল) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যে আছে। প্যানিক হওয়ার মতো বিষয় নেই। তবে পরিস্থিতি জরুরি হলে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা এখন অন্যদেশগুলোর সঙ্গে  যোগাযোগ করছি, কিভাবে দ্রুততম সময়ে অক্সিজেন আনা যায়।’

মাসুদ বিন মোমেন

তিনি আর জানান, তরল অক্সিজেন কনটেইনারে করে আনা যায় এবং সাধারণত এটি জাহাজে আসে তবে জরুরি অবস্থায় প্লেনে করে আনা সম্ভব। আরেকটি হচ্ছে ছোট ছোট প্ল্যান্ট আছে যেগুলি ১২ থেকে ১৪ সপ্তাহের মধ্যে স্থাপন করা হয়ে থাকে। তবে সেটি সময়সাপেক্ষ বিষয় বলে তিনি জানান।

পররাষ্ট্র সচিব বলেন, আমাদের অক্সিজেনের চাহিদা আছে প্রায় ১৫৫ টন এবং অভ্যন্তরীণ উৎপাদন কিছুটা কম। অক্সিজেন মেডিক্যাল ও শিল্পে ব্যবহার হয়। এক্ষেত্রে শিল্পে ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে হয়েছে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম