অক্সিজেন সংকট রোধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২১, ১৩:১০আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৩:১০

পাশের দেশ ভারতের সংক্রমণের হার ঊর্ধ্বগতি। আর বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ। বর্তমানে দেশের সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী হলেও ভারতের কারণে পরিস্থিতির অবনতির কথা জানিয়ে অক্সিজেন সংকট রোধে প্রয়োজনীয় ব্যবস্থাসহ সরকারকে সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। বুধবার রাতে (৮ এপ্রিল) কারিগরি পরার্মশক কমিটির সভায় এসব সুপারিশ করা হয় বলে কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে ও সব সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত কমিটির সভায় বিস্তারিত আলোচনা শেষে সুপারিশসমূহ গৃহীত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী। তবে পাশের দেশের সংক্রমণের কারণে বাংলাদেশের অবস্থার পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে। আর এ পরিপ্রেক্ষিত সার্বিক প্রস্তুতি, বিশেষ করে অক্সিজেন সংকট মোকাবিলায় সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। করোনার ‘ডাবল ভেরিয়েন্ট’ (নতুন প্রজাতি) চিহ্নিত হয়েছে। এই প্রজাতি আমাদের দেশে প্রবেশ করলে পরিস্থিতি সংকটময় হতে পারে বলে জাতীয় কারিগরি কমিটি আশঙ্কা ব্যক্ত করে।

কমিটি বলছে, ভারত থেকে আসা সব যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন থাকা নিশ্চিত করতে হবে। বর্ডার দিয়ে জনগণের প্রবেশ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করতে হবে। এ বিষয়ে কোনও ধরনের শিথিলতা কাম্য নয়। ভারত থেকে আগত ১০ জন সংক্রমিত ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। উক্ত চলাচলের সময় এরা যাদের সংস্পর্শে এসেছে তাদের চিহ্নিত করে কোয়ারেন্টিন করা প্রয়োজন।

এখানে উল্লেখ্য যে, উচ্চ সংক্রমণশীল দেশ থেকেও বাংলাদেশে যাতায়াত বন্ধ করা বা সীমিত করা প্রয়োজন এবং এই সব দেশ থেকে আগত যাত্রীদেরও ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করা প্রয়োজন।

 

/জেএ/টিটি/
সম্পর্কিত
সবার জন্য চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন নিশ্চিতে শক্তিশালী সুশাসন ও বিনিয়োগের আহ্বান
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম