ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে ২০১ আইডি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ মে ২০২১, ১৪:৪২আপডেট : ০১ মে ২০২১, ১৫:২৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে ২০১টি ভুয়া আইডি রয়েছে। শনিবার (১ মে) অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বলেন, ‘সম্প্রতি ফেসবুকে আমার নামে ২০১টির মতো ভুয়া আইডির খোঁজ পাওয়া গেছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলক বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে। যা আইনসিদ্ধ নয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা বিষয়টি দেখছেন বলে আমাকে জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে অপপ্রচার ও গুজবের কল্পকাহিনি ছড়াচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়টি আইনের আওতায় আনার বিষয়ে বিবেচনা করতে হবে।’

ওবায়দুল কাদের যে ফেসবুক আইডিটি ব্যবহার করেন সেটি ভেরিফাইড বলেও তিনি জানান।

বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন খারাপ বিষয়। আমি তাদের বলতে চাই, ফেক আইডি তৈরি করে যেসব গুজব, অপপ্রচার এবং মিথ্যাচার করা; প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়ানো এসব কি আইনসম্মত?  এসব কি সমর্থনযোগ্য? এসবের ক্ষেত্রে যখন মামলা দায়ের হয় তখন বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে উচ্চকণ্ঠে সোচ্চার হয়।’

ওবায়দুল কাদের তার ভেরিফাইড আইডি ছাড়া অন্য সব আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনও কনটেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান।

 

 

 

/ইএইচএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম