শনাক্ত আবারও বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ১৬:৫১ আপডেট : ০৩ মে ২০২১, ১৭:১৩

দেশে গত কয়েক দিন শনাক্ত নিম্নমুখী থাকলেও আজ আবার তা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৭৩৯ জন। গতকাল রবিবার (২ মে) শনাক্ত ছিলেন এক হাজার ৩৫৯ জন। এর আগের দিন (১ মে) শনাক্ত হন এক হাজার ৪৫২ জন এবং ৩০ এপ্রিল শনাক্ত হন দুই হাজার ১৭৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৫ জন। এখন পর্যন্ত  শনাক্ত হয়েছেন ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জন এবং মারা গেছেন ১১ হাজার ৬৪৪ জন। 

সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৪ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৪৫২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৩৪১টি। এখন পর্যন্ত ৫৫ লাখ ১৮ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪২ জন পুরুষ এবং নারী ২৩ জন। এখন পর্যন্ত পুরুষ ৮ হাজার ৪৭৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ১৬৮ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব ৩৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেই ৩২ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৪ জন, বরিশালে ২ জন, সিলেটে ৬ জন এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৫ জন, বেসরকারি হাসপাতালে ১৫ জন এবং বাড়িতে মারা গেছেন ৫ জন।

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পাঁচ লাখ টাকার চা মানে মাসে প্রায় ২৫ হাজার কাপ, এত চা কারা পান করেন’
‘পাঁচ লাখ টাকার চা মানে মাসে প্রায় ২৫ হাজার কাপ, এত চা কারা পান করেন’
প্রতিদিনের রান্নার মশলাতেও ভেজাল? খাঁটি চেনার সহজ উপায় জেনে নিন
প্রতিদিনের রান্নার মশলাতেও ভেজাল? খাঁটি চেনার সহজ উপায় জেনে নিন
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের সঙ্গে টিসিবির ৫ বছরের সমঝোতা
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের সঙ্গে টিসিবির ৫ বছরের সমঝোতা
দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা