আজ চাঁদ না উঠলে পোশাকশিল্প এলাকায় বৃহস্পতিবারও ব্যাংক খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১২:৫৯আপডেট : ১২ মে ২০২১, ১২:৫৯

আজও (বুধবার) দেশের সব ব্যাংক খোলা। লেন‌দেন হ‌চ্ছে সকাল ১০টা থেকে। চলবে দুপুর ২টা পর্যন্ত। অবশ্য ব্যাংকগুলোতে আজ গ্রাহকদের চাপ কম। লেনদেন হচ্ছে অন্যান্য দিনের চেয়ে অনেক কম। তবে রেমিট্যান্সের টাকা তোলার ভিড় বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ঈদের আগে আজই শেষ হ‌বে। বৃহস্পতিবার থে‌কে ঈদের তিন দি‌নের ছু‌টি শুরু হ‌বে। ত‌বে বুধবার শাওয়াল মাসের চাঁদ য‌দি না ওঠে তাহ‌লে বৃহস্পতিবার (১৩ মে) পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা থাক‌বে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘আজ (বুধবার) যদি চাঁদ না দেখা যায়, তাহলে আগামীকাল শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার স্বার্থে শুধু শিল্প এলাকায় নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখা খোলা থাকবে।’

তিনি জানান, নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিন হিসাব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়। রোজা একদিন বাড়লে ছুটিও একদিন বাড়ে। সে অনুযায়ী বুধবার থেকে ঈদের ছুটি থাকার কথা ছিল। তবে করোনার সংক্রমণ পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে একদিন পর এ ছুটি নির্ধারণ করা হয়েছে। তাই এবার সরকারি ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এ কার‌ণে আগে থে‌কেই কেন্দ্রীয় ব্যাংক বুধবার পর্যন্ত ব্যাংক খোলা রাখার নি‌র্দেশনা দি‌য়ে‌ছিল। সেই নির্দেশনা অনুযায়ী পোশাকশিল্প এলাকায় ব্যাংকের সংশ্লিষ্ট শাখা বৃহস্প‌তিবার ‌খোলা থাক‌বে। পোশাক শ্রমিকদের ঈ‌দের আগে বেতন-ভাতা নিশ্চিত কর‌তেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গত ৬ মে এক নির্দেশনায় জানায়, ঈদের আগে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো স্বাস্থ্যবিধি যথাযথভাবে নিশ্চিত করে ১৩ মে (১৪ মে ২০২১ তারিখে ঈদ হওয়া সাপেক্ষে) খোলা রাখতে হবে।

/জিএম/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম